হবিগঞ্জ প্রতিনিধি
বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে তরুণদের ক্যারিয়ার পরিকল্পনা, কর্মমুখী দক্ষতা অর্জন ও হালাল উপার্জনের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়ে হবিগঞ্জে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৯টায় হবিগঞ্জ প্রেসক্লাবে ইসলামী যুব মজলিস হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘বর্তমান প্রেক্ষাপটে তরুণের ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মেহেদী হাসান সাকি। তিনি তরুণদের ক্যারিয়ার গঠনে বাস্তবমুখী পরিকল্পনা, দক্ষতা অর্জন, কর্মসংস্থানের