সোমবার, ০৮ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২২ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

দায়িত্ব পেয়েই ‘চাঁদাবাজদের’ বিরুদ্ধে হুশিয়ারী দিলেন ছাত্রলীগের নতুন সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দায়িত্ব পেয়েই চাঁদাবাজি বা টেন্ডারবাজির বিষয়ে ছাত্রলীগের নেতাকর্মীদের কঠোর হুশিয়ারি দিয়েছেন সংগঠনটির সদ্য ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়।

রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ হুশিয়ারি দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য।

নেতাকর্মীদের উদ্দেশে জয় বলেন, কারও বিরুদ্ধে যদি চাঁদাবাজি বা টেন্ডারবাজির অভিযোগের প্রমাণ পাই এবং যদি কেউ ছাত্রলীগের সুনাম নষ্ট করে, তাহলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

জয় আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাত্রলীগ পরিচালিত হবে। নেত্রী যেভাবে বলবেন, ঠিক সেভাবেই ছাত্রলীগ চলবে। কোনো ধরনের কালিমা আমাদের গায়ে যেন না লাগে, সে জন্য আমরা সব সময় সচেষ্ট থাকব।

এ সময় পাশে থাকা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য কমিটির সদস্যদের আশ্বস্ত করে বলেন, শোভন-রাব্বানীর সঙ্গে যারা কাজ করেছেন, তাদের কাউকে বঞ্চিত করা হবে না। তবে যেসব অভিযোগ এসেছে আমরা সেগুলো আবার হতে দেব না। যারা ছাত্রলীগের জন্য ত্যাগ স্বীকার করেছেন, তাদের কাউকে বঞ্চিত করা হবে না।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করবেন নাহিয়ান খান জয় ও লেখক।

উল্লেখ্য, চাঁদাবাজিসহ নানা অভিযোগের মুখে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ হারাতে হয় রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে। শনিবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভারপ্রাপ্ত হিসেবে সংগঠনের ১ নম্বর সহ-সভাপতি আল নাহিয়ান খান জয় এবং ১ নম্বর যুগ্ম-সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে দায়িত্ব দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ