রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

সাতক্ষীরায় জামায়াত নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরা জেলা জামায়াতের আমির ও ৫০ নাশকতা মামলার আসামি শেখ নুরুল হুদাকে আটক করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার মুজিবর রহমানের ছেলে।

তার স্ত্রী পপি বেগম জানান, কোনো কারণ ছাড়াই পুলিশ শেখ নুরুল হুদাকে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর থানার এসআই নাসিরউদ্দীন শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, নাশকতা মামলায় আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানায় সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর নুরুল হুদাকে আটক করা হয়েছে। নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে কমপক্ষে ৪০-৫০টি মামলা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ