রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

রেলস্টেশনে বডি স্ক্যানার স্থাপনের সুপারিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ট্রেনে অবৈধ পণ্য পরিবহন প্রতিরোধ ও যাত্রীর নিরাপত্তার স্বার্থে ঢাকা ও চট্টগ্রাম স্টেশনে বডি স্ক্যানার এবং ল্যাগেজ স্ক্যানার দ্রুত স্থাপনের সুপারিশ করা হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি’র ৫ম বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন, আসাদুজ্জামান নূর, শফিকুল ইসলাম শিমুল, মুহা. শফিকুল আজম খান, মুহা. সাইফুজ্জামান, এইচ এম ইব্রাহিম, নাছিমুল আলম চৌধুরী, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ এবং নাদিরা ইয়াসমিন জলি অংশ নেন।

বৈঠকে ট্রেনে অবৈধ মালামাল পরিবহন প্রতিরোধ ও যাত্রীর নিরাপত্তার স্বার্থে ঢাকা ও চট্টগ্রাম স্টেশনে বডি স্ক্যানার এবং ল্যাগেজ স্ক্যানার দ্রুত স্থাপনের সুপারিশ করা হয়। এছাড়াও কমিটি ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলা স্টেশনেও বডি স্ক্যানার এবং ল্যাগেজ স্ক্যানার স্থাপনের সুপারিশ করে।

কমিটি বাংলাদেশ রেলওয়ের রিফর্ম প্রকল্পটির আওতায় যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে প্রয়োজনে আউটসোর্সিং করে এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সিস্টেমটি (ইআরপি) বাস্তবায়ন করার সুপারিশ করে।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ