রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

২০৩০ সালের মধ্যে ঢাকায় ৬ মেট্রোরেল: ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে সরকার ২০৩০ সালের মধ্যে ৬টি মেট্রোরেলের মাধ্যমে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে লুৎফুন নেসা খানের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

আলী আজমের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, জাতীয় মহাসড়কে ১২১টি দুর্ঘটনাপ্রবণ স্থান চিহ্নিত করা হয়েছে। বিএনপির মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পুলিশ বিভাগের তথ্য অনুসারে গত পাঁচ বছরে সড়ক দুর্ঘটনায় ১২ হাজার ৫৪ জন নিহত হয়েছেন।

বিএনপির সাংসদ রুমিন ফারহানার এক সম্পূরক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, চীন ও ভারতের মাটির গঠন এবং বাংলাদেশের মাটির গঠনের পার্থক্য বুঝতে হবে। তাহলে ওসব দেশের সঙ্গে বাংলাদেশের সড়ক নির্মাণব্যয়ের পার্থক্য উপলব্ধি করা সম্ভব হবে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-সিলেট সড়কে এবারের ঈদে যানজট হয়নি। অন্যদিকে ঢাকা থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেন সড়ক রয়েছে। সেখানে থেকে দুই লেন শুরু। যে কারণে ওখানে কয়েক ঘণ্টার জট ছিল।

ওবায়দুল কাদের বলেন, সড়ক দুর্ঘটনার জন্য যেমন রেকলেস ড্রাইভিং আছে, আবার রেকলেস পথচারীও আছে। ঢাকা সিটিতেই দেখা যাবে যানজটের সঙ্গে জনজট মিলেমিলে একাকার হয়ে গেছে। বাচ্চা কোলে নিয়ে মোবাইল ফোন কানে নিয়ে এপার থেকে ওপার আর ওপার থেকে এপার হতে দেখা যায়। রাস্তা চলাচলে পথচারীরা কোনো নিয়মকানুনের তোয়াক্বা করেন না। এ ধরনের প্রেক্ষাপটে সমস্যার সমাধান করা যাবে না। এই সমস্যার সমাধানে জনসচেতনতা বাড়াতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ