রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

স্কুলে স্মার্টফোন নিতে পারবে না শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনায় ক্রমবর্ধমান সাইবার অপরাধ নিয়ন্ত্রণে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্কুলে স্মার্টফোন বহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গতকাল রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলা আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

খুলনা আঞ্চলিক তথ্য অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইবার অপরাধের একটি বড় মাধ্যম হলো স্মার্টফোন। তাই ক্রমবর্ধমান সাইবার অপরাধ নিয়ন্ত্রণে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্কুলে স্মার্টফোন বহন নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়াও জেলার অপরাধ দমনে বেশকিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয় সভায়। গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, গণধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধে কোনো শালিস বিচার করা যাবে না। এক্ষেত্রে ৯৯৯ এ ফোন করে আইনগত সহায়তা নিতে হবে। মাদক নিয়ন্ত্রণের ক্ষেত্রে উপজেলা ও ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের তথ্য-উপাত্ত দিয়ে সহযোগিতা করতে হবে।

একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য বাধ্যতামূলকভাবে স্কুলে সমাবেশে এবং মসজিদগুলোতে খুতবার সময় মাদকাসক্তির কুফল নিয়ে আলোচনা করতে হবে। এছাড়াও মাদকের মামলার আসামিরা যেন সহজে জামিন না পায় সে দিকে সজাগ দৃষ্টি দিতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ