শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তরুণদের ক্যারিয়ার সচেতনতা গড়তে হবিগঞ্জে যুব মজলিসের সেমিনার চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন রাহমানিয়া ছাত্র কাফেলার ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত  যে কারণে বাংলাদেশে আসছেন না মুফতি তাকী উসমানী মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর স্থগিত নবীজি (সা.)-কে যারা শেষ নবী মানে না তারা কাফের: মাওলানা খুরশিদ আলম কাসেমী কর্মসংস্থানমুখী করতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশি যে আলেমের ভালোবাসায় অশ্রুসিক্ত হয়েছিলেন মুফতি তাকী উসমানী

নির্বাচন কমিশন ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার রাত ১১টা ৬ মিনিটের দিকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার কামরুল হাসান গণমাধ্যমকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, রাত ১১টা ৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট পাঠানো হয়।

পরে আরও দুটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। সর্বশেষ খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে পারেননি তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ