রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
পুলিশ কোনো দলের লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা

আশুলিয়ায় সুতার কারখানায় আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভারের আশুলিয়ায় সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় ‘এজিজ টেক্সটাইল মিলস’ নামে ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এজিজ কটন মিলস নামে ওই কারখানায় আগুন লাগে।

খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি, গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ও মিরপুর ফায়ার সার্ভিস থেকে আরও একটি ইউনিট। ৫ ঘণ্টার পর তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

তবে এর আগেই গোডাউনে থাকা সুতা তৈরির সমস্ত কাঁচামাল তুলা পুড়ে যায়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ