শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন রাহমানিয়া ছাত্র কাফেলার ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত  যে কারণে বাংলাদেশে আসছেন না মুফতি তাকী উসমানী মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর স্থগিত নবীজি (সা.)-কে যারা শেষ নবী মানে না তারা কাফের: মাওলানা খুরশিদ আলম কাসেমী কর্মসংস্থানমুখী করতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশি যে আলেমের ভালোবাসায় অশ্রুসিক্ত হয়েছিলেন মুফতি তাকী উসমানী পালানোর পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

নিরাপত্তা সেলের প্রধান নির্বাহী হলেন আছাদুজ্জামান মিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদায়ী ডিএমপি কমিশনার মুহা. আছাদুজ্জামান মিয়াকে মন্ত্রী পরিষদ বিভাগের অধীনে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহা. ওলিউর রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

আগামী ১৪ সেপ্টেম্বর তিনি এ পদে যোগ দেবেন। ১৩ সেপ্টেম্বর তার ডিএমপি কমিশনার পদে চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হবে।

এ নিয়োগের শর্তাবলী অনুমোদিত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে। একইসঙ্গে জনস্বার্থের এই আদেশ শিগগির বাস্তবায়ন করা হবে।

গত সাড়ে চার বছর ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করার পর ১৪ আগস্ট থেকে একই পদে এক মাসের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান আছাদুজ্জামান মিয়া। ডিএমপির কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ডিআইজি থেকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। ডিএমপির ইতিহাসে তিনি দীর্ঘ সময় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ