শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন রাহমানিয়া ছাত্র কাফেলার ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত  যে কারণে বাংলাদেশে আসছেন না মুফতি তাকী উসমানী মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর স্থগিত নবীজি (সা.)-কে যারা শেষ নবী মানে না তারা কাফের: মাওলানা খুরশিদ আলম কাসেমী কর্মসংস্থানমুখী করতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশি যে আলেমের ভালোবাসায় অশ্রুসিক্ত হয়েছিলেন মুফতি তাকী উসমানী পালানোর পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

অর্থমন্ত্রীর কথা ভিত্তিহীন, বিপিএল আয়োজনে কোনো বাধা নেই: শেখ সোহেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্প্রতি বিপিএল গভর্নিং বডির পক্ষ থেকে জানানো হয়েছিল আগামী ৬ ডিসেম্বর থেকে বিপিএলের সপ্তম আসর শুরু হবে। কিন্তু নিলামের সময় পার হলেও প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়নি।

এরইমধ্যে গতকাল মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফ্রাঞ্চাইজি মালিক ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বললেন, ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগ বিপিএল এক বছরে দুইবার আয়োজন অসম্ভব।

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল প্রতিযোগিতার প্রস্তুতি সভা শেষে সংবাদমাধ্যমকে অর্থমন্ত্রী বলেছিলেন, ‘বিপিএল আমার সময়ে তৈরি করা। আইনে আছে এক বছরে দুইবার বিপিএল হবে না। সে হিসেবে এ বছর বিপিএল হওয়ার কোনো সুযোগ নেই।’

তবে আজ বুধবার বিসিবির পরিচালক শেখ সোহেল জানালেন ভিন্ন কথা। তিনি অর্থমন্ত্রী বক্তব্যকে উড়িয়ে দিয়ে বলেন, বিপিএল আয়োজনে কোনো বাধা নেই। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কথা ভিত্তিহীন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ