রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় এএসআইসহ নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার চৌদ্দগ্রামে কাভার্ডভ্যানের ধাক্কায় হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

আজ সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার চৌদ্দগ্রাম উপজেলার সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লা মিয়ার বাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই আক্তার হোসেন(৩২)। তিনি জেলার বরুড়া উপজেলার উত্তর শীলমুড়ী ইউনিয়নের ছোটবাতুয়া গ্রামের মুহা. দুলা মিয়ার ছেলে। কাভার্ডভ্যানের হেলপার সুমন (২৫) লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার নন্দিগ্রামের বাবুল মিয়ার ছেলে ও ফাহাদ(২৫) নোয়াখালী জেলার সেনবাগ এলাকার সালেহ আহাম্মদের ছেলে।

হাইওয়ে পুলিশ কুমিল্লা অঞ্চলের পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ জানান, আজ সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সৈয়দপুর এলাকায় দুটি কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। এতে যানবাহন দুটি সড়কের পাশে ছিটকে পড়ে।

খবর পেয়ে দুর্ঘটনায় কবলিত কাভার্ডভ্যান দুটিকে রেকার দিয়ে উদ্ধার করতে যায় মিয়ার বাজার হাইওয়ে ফাঁড়ির পুলিশ। উদ্ধারকাজ চলাকালে পেছনে থেকে দ্রুতগামী আরেকটি কাভার্ডভ্যান হাইওয়ে পুলিশের রেকারকে ধাক্কা দিলে ওই রেকার পুলিশের পিকআপ ও বিকল কাভার্ডভ্যান দুটির ওপরে গিয়ে পড়ে।

এতে ঘটনাস্থলেই হাইওয়ে পুলিশের এএসআই আক্তার হোসেন এবং বিকল কাভার্ডভ্যানের হেলপার সুমন মিয়া ও অপর গাড়ির হেলপার ফাহাদ নিহত হন। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ