রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

কুমিল্লায় বাসচাপায় ঢাবি কর্মচারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় মুসা কলিমুল্লাহ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগের এক কর্মচারী নিহত হয়েছেন।

গতকাল রোববার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত মুসা কলিমুল্লাহ (৫৫) জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের পোম্বাইশ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কলিমুল্লাহ রোববার সকালে কর্মস্থল ঢাবিতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে পদুয়ারবাজার স্টেশনে যান। সেখানে ঢাকার বাসে উঠার জন্য মহাসড়ক পারাপারের সময় একটি অজ্ঞাত বাস চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে খবর পেয়ে হাইওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আলমগীর হোসেন বলেন, মহাসড়কের পদুয়ারবাজার এলাকায় ওভারব্রিজ থাকা সত্ত্বেও নিহত কলিমুল্লাহ বেআইনিভাবে সড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি বাসের চাপায় নিহত হন। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ