রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

রাজধানীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বাংলামোটরে নিউ ইস্কাটন রোডের একটি বাসায় সাবিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় সাবিনার স্বামী মাসুদ কাজীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে নিজ বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

হাতিরঝিল থানার এসআই শাকিল জোয়ারদার বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের জেরে শুক্রবার দুপুরে সাবিনাকে মারধর করেন তার স্বামী। গুরুতর আহত অবস্থায় তাকে হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করান তার স্বামী। সেখানে তার মৃত্যু হলে লাশ বাসায় নিয়ে যায় স্বামী মাসুদ কাজী।

তিনি আরও বলেন, পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ওই বাসা থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ ইকবাল হোসেন বলেন, আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। প্রাথমিকভাবে ধারণা করছি, পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে ঝগড়া হয়। স্বামীর মারধরের একপর্যায়ে স্ত্রী সাবিনার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্বামী মাসুদকে আটক করা হয়েছে।

স্থানীয়দের বরাতে তিনি আরও বলেন, বাংলামোটরের নিউ ইস্কাটন রোডের পানির পাম্প সংলগ্ন ৬৭/বি বাসায় দুই সন্তানকে নিয়ে ভাড়া থাকতেন এই দম্পতি। নানা বিষয়ে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। এমনকি স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই হাতাহাতির ঘটনাও ঘটতো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ