রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

খুলনায় ট্রলিচাপায় স্কুলছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খুলনার পাইকগাছায় ট্রলিচাপায় আল-আমিন (১২) নামে এক স্কুলের ছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে পাইকগাছা-সাতক্ষীরা সংযোগ ব্রিজ সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আল-আমিন আশাশুনি থানার পিরোজপুর গ্রামের মাহবুব গাজীর ছেলে। সে ষষ্ঠ শ্রেণির ছাত্র।

জানা গেছে, আল-আমিন পাইকগাছার গজালিয়া গ্রামের তার বড় বোনের বাড়ি বেড়াতে যাওয়ার জন্য রওনা দেয়। পথিমধ্যে পাইকগাছা-বড়দল সংযোগ সেতু পার হয়ে জিরো পয়েন্ট স্থানে দাঁড়ালে বিএকে ব্রিকসের একটি ট্রলি বেপরোয়া গতিতে পেছন থেকে তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ এ বিষয়ে জানান, এ ঘটনায় জাহাঙ্গীর নামে ট্রলিচালককে আটক করা হয়েছে। তার নামে থানায় মামলার প্রস্তুতি চলছে। আল-আমিনের মরদেহ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে গেছে পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ