রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

সোনারগাঁয়ে বাধার মুখে মডেল মসজিদ নির্মাণকাজ, ইউএনও’কে শোকজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় প্রধানমন্ত্রীর ঘোষিত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণে একটি মহল প্রতিবন্ধকতা সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি উপজেলা প্রশাসনের বরাদ্দ দেয়া জায়গায় প্রধানমন্ত্রী ঘোষিত মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় ইসলামিক ফাউন্ডেশন।

কিন্তু উপজেলা প্রশাসনের বরাদ্দ দেয়া জায়গাটি নিজেদের বলে দাবি করে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে গত ৭ আগস্ট নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতে একটি মামলা করে জনৈক শফিকুল ইসলাম।

নিজেকে সোনারগাঁ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (ইউ.সি.সি.এ.লিঃ) এর সভাপতি পরিচয় দিয়ে তিনি অভিযোগ করেন, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) এর বরাদ্দকৃত জমিতে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার বেআইনীভাবে মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন।

এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে বুধবার সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকারকে আগামী ১২ দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন জেলা আদালত।

তবে বিষয়টিকে একটি ভালো কাজে প্রতিবন্ধকতা তৈরির অপচেষ্টা বলে মন্তব্য করেছেন সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার।

তিনি বলেন, এই জমি উপজেলা প্রশাসনের। উপজেলা বিআরডিবিকে ব্যবহারের জন্য দিয়েছিল। পরে অধিগ্রহণও করা হয়েছে। কিন্তু ব্যবহারের সুযোগ নিয়ে বিআরডিবির সংশ্লিষ্ট কিছু ব্যক্তি এখনো জায়গার মালিকানা দাবি করে বসে আছে। এটাতো হতে পারে না। আদালত আমাদের কাছে এ বিষয়ে জানতে চেয়েছেন। আমাদের বক্তব্য রেডি হচ্ছে। আমরা জবাব দেব।

তিনি বলেন, এটি হলো একটি ভালো কাজে প্রতিবন্ধকতা তৈরির অপচেষ্টা। পুরাতন একতলা মসজিদের জায়গায় পাঁচতলা মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ হবে। এটি প্রধানমন্ত্রীর উদ্বোধন করা প্রকল্প।

মসজিদ নির্মাণের কাজ বাধাগ্রস্ত করায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয় মুসল্লিরা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ