রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যু ও পরবর্তী ঘটনাপ্রবাহ নিয়ে শঙ্কা সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড

নিজের ডেস্কেই মারা গেলেন ব্যাংক কর্মকর্তা, ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানী ঢাকার উত্তরায় প্রাইম ব্যাংকের কার্যালয়ে কাজ করার সময় অসুস্থ হয়ে একজন নারী কর্মকর্তা মারা গেছেন। ওই ব্যাংক কর্মকর্তার নাম গহর জাহান (৪৩)। তিনি ব্যাংকটিতে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

গত সোমবার বেলা সাড়ে ১২টার দিকে প্রাইম ব্যাংকের উত্তরার জসীমউদদীন রোড শাখায় এ ঘটনা ঘটে। ব্যাংক কর্মকর্তা জাহানের মৃত্যুর সেই ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, বেলা ১২টা ৩৩ মিনিটের সময় ওই নারী কর্মকর্তার ডেস্কে আসেন একজন নারী গ্রাহক। ওই নারী গ্রাহকের কাছ থেকে একটি কাগজ নিয়ে নেড়েচেড়ে দেখছিলেন গহর জাহান।

এ সময় একাধিকবার গালে, নাকে-মুখে, চোখে হাত দিতে দেখা যায় তাকে। পাশে রাখা গ্লাস থেকে তিনবার পানি পান করেন তিনি। আরেকবার পানি পানের সময় তার মাথা সামনে ঝুঁকে আসে। এ সময় টেবিলে মাথা রেখে নুইয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে ওই নারী গ্রাহকসহ আশপাশের সহকর্মীরা এগিয়ে আসেন।

তাকে সোজা করে চেয়ারে বসানোর চেষ্টা করেন একজন। কিন্তু চেয়ার থেকে নিচে পড়ে যান গহর জাহান। অন্য সহকর্মীরা ছুটে এসে তাকে টেনে তোলার চেষ্টা করেন। পরে সেখানে রেখেই কিছুক্ষণ তার সেবা শুশ্রূষা করেন সহকর্মীরা। প্রায় ১০ মিনিট পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, গহর জাহানের গ্রামের বাড়ি রাজশাহী শহরের মহিষবাথান এলাকায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উদ্ভিদ বিজ্ঞানে লেখাপড়া করে ২০০১ সালে চাকরিতে যোগ দেন তিনি। অবিবাহিত গহর জাহান বড়ো ভাই মারুফের উত্তরার বাসায় থাকতেন।

https://www.facebook.com/banglanews/videos/668777653626968/?t=123

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ