রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশের পাঁচ শতাধিক ইমাম-আলেমকে প্রশিক্ষণ দিচ্ছে সৌদি তরুণ মাদানী গ্র্যাজুয়েটদের নিয়ে আত্মপ্রকাশ করল ‘মাদানী স্কলারস ফোরাম’ বন্যার্তদের ত্রাণের বিপুল অর্থ মাওলানা বদরুদ্দিন আজমলের হাতে হস্তান্তর বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল

'চামড়া নিয়ে এবার আমার শিক্ষা হয়েছে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, চামড়া নিয়ে এবার আমার শিক্ষা হয়েছে। তাই আগামীতে কাঁচা চামড়া সংগ্রহ নিয়ে বড় ধরনের কোনো সংকট তৈরি না হয়, সে জন্য নতুনভাবে পরিকল্পনা করা হচ্ছে। ব্যবসায়ীদের সদিচ্ছার অভাবেই এবার কুরবানি পশুর চামড়া সংগ্রহ নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

বুধবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, এবার কুরবানির পশুর চামড়া সংগ্রহে সরকার সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে মূল্য নির্ধারণ করে দেয়া হলেও তা কার্যকর করা হয়নি। ব্যবসায়ীরা অনুরোধ করার পরও তারা সে দাম মানলেন না। তাই কাঁচা চামড়া রফতানির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, বারবার বলা সত্ত্বেও ব্যবসায়ীরা সরকারি নির্দেশনা মানেননি। আগামী বছর যাতে এবারের মতো বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি না হয় এবং সাধারণ মানুষকে চামড়া নষ্ট করতে না হয় সে জন্য সুষ্ঠু পরিকল্পনা নিয়ে এগোতে হবে।

এক প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব মফিজুল ইসলাম বলেন, সম্প্রতি কেবিনেটে যে নীতিমালা হয়েছে সেই আলোকে কাজ করা হচ্ছে। প্রান্তিক পর্যায়ে যাতে ব্যবসায়ীরা মূল্য পায় সেজন্য কাঁচা চামড়া রফতানি করা হবে।

এর আগে গত রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে রফতানি সম্ভাবনাময় চামড়া খাতের উন্নয়নে করণীয় বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় রফতানিযোগ্য চামড়া ও চামড়াজাত পণ্যের গুণগতমান বজায় রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের পরিবেশবান্ধব উপায়ে কাঁচা চামড়া সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করার পরামর্শ দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ