শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চৌদ্দগ্রামেও কার্যক্রম শুরু করল খিদমাতুল ইসলাম পরিষদ গোপালগঞ্জে সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা জামায়াত নেতার পীর সাহেবের বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করা হচ্ছে: ইসলামী আন্দোলন রাহমানিয়া ছাত্র কাফেলার ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত  যে কারণে বাংলাদেশে আসছেন না মুফতি তাকী উসমানী মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর স্থগিত নবীজি (সা.)-কে যারা শেষ নবী মানে না তারা কাফের: মাওলানা খুরশিদ আলম কাসেমী কর্মসংস্থানমুখী করতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশি যে আলেমের ভালোবাসায় অশ্রুসিক্ত হয়েছিলেন মুফতি তাকী উসমানী পালানোর পর পতিত শক্তির রক্তের তৃষ্ণা আরও তীব্র হয়েছে: রিজভী

ভারতের রাজস্থানে হিন্দু-মুসলিম সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য রাজস্থানে হিন্দু-মুসলিমদের মধ্যে সৃষ্ট সাম্প্রদায়িক সংঘর্ষের জেরে পরিস্থিতি নিয়ন্ত্রণে গোটা রাজ্যে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ১৪৪ ধারা জারির পাশাপাশি রাজ্যে ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে।

রোববার রাজ্যের মাধোপুর জেলার গঙ্গাপুর শহরে জন্মাষ্টমী উপলক্ষে বিশ্ব হিন্দু পরিষদের র‍্যালিতে সংঘর্ষের সূত্রপাত হয় বলে জানা গেছে।

এদিকে মাধোপুর পুলিশের সুপারিনটেডেন্ড হিন্দু নেতাদের বরাত দিয়ে সুধীর চৌধুরী ইন্ডিয়া টুডেকে বলেন, বিশ্ব হিন্দু পরিষদের স্থানীয় হিন্দুত্ববাদী নেতারা গঙ্গাপুর শহরে র‍্যালিটি বের করেন। মিছিলটি যখন পার্শ্ববর্তী একটি জামে মসজিদ প্রাঙ্গণে পৌঁছায়, তখন সেখানে অবস্থানরত মুসলিমরা তাদের বিপরীতে স্লোগান দিতে থাকে।

তিনি আরো বলেন, মূলত এতে পরিস্থিতি খারাপের দিকে গেলে সুমিত নামে ২৫ বছর বয়সী যুবকের মৃত্যু হয়। পরবর্তী সময়ে এলাকাটির নিয়ন্ত্রণ নিতে পুলিশ লাঠিপেটা করে উপস্থিত জনতাকে ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে সেখানে অতিরিক্ত পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে। তবে এ ব্যাপারে কোন মুসলিম নেতাদের বক্তব্য এখনো জানা যায়নি।

মাধোপুর পুলিশের বরাতে গণমাধ্যমটির দাবি, পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আনতে সিআরপিসি এরই মধ্যে গোটা রাজ্যে ১৪৪ ধারা জারি করেছে। তা ছাড়া অঞ্চলটিতে একসঙ্গে চারজনের বেশি লোকের সমাবেশ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ