রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
বিমানবন্দর এলাকায় তীব্র যানজট, ভোগান্তিতে নগরবাসী টানা সাড়ে ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় হজের বিমান ভাড়া আরও কমানোর চেষ্টা চলছে: বিমান মন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে লন্ডনে আলোচনা সভা ও দোয়া মাহফিল ফিরিয়ে দিন বিধবার মুখের হাসি আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ

সাতক্ষীরায় ডেঙ্গুতে মাদরাসা ছাত্রের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাতক্ষীরায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আলমগীর গাজী (১৪) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার শ্রীকলা গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

নিহতের ভাই সুজন গাজী জানান, আমার ভাই আলমগীর গাজী যশোরের একটি কওমিয়া মাদরাসায় হেফজ খানায় পড়ত। কয়েকদিন আগে জ্বরে আক্রান্ত হলে তাকে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রক্ত পরিক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে।

বৃহস্পতিবার সকালে তার অবস্থার অবনতি হলে প্রথমে তাকে সাতক্ষীরায় সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা খুলনায় রেফার করে। খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ