রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সন্ত্রাসের পক্ষে কাজ করা সাংবাদিকেরা আইনের ঊর্ধ্বে নয়: সংসদে তথ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর গাড়িতে গুলি, সন্ত্রাসী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে সেনাবাহিনীর সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ইউনাইটেড পিপলস ডেমোক্রাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) শীর্ষ সন্ত্রাসী শান্তিময় চাকমা নিহত হয়েছে।

আজ শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার বাঘাইহাট উজু বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল উদ্ধর করা হয়েছে।

জানা যায়, সকাল ১০টার দিকে সেনাবাহিনীর নিয়মিত একটি টহল দল বাঘাইহাট থেকে গঙ্গারামের দিকে আসছিল। এ সময় আগে থেকে ওত পেতে থাকা স্বশস্ত্র সন্ত্রাসীদের একটি দল সেনাবাহিনীর গাড়ির উপর অতর্কিত হামলা করে। সেনাবাহিনীও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পিছু হটে।

পরে সেনাবাহিনী ঘটনাস্থলে তল্লাশী চালিয়ে হাতে পিস্তল ধরা অবস্থায় শান্তিময় (৪০) ওরফে সুমন চাকমা ওরফে লাকির বাপের লাশ খুঁজে পায়। এ সময় তার কাছ থেকে আরো একটি পিস্তল পাওয়া যায়। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে সেনাবাহিনীর একটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহা. ঈস্রারাফিল জানান, আজ সকাল ১০টার দিকে গঙ্গারামে সেনাবাহিনীর নিয়মিত টহল দলের গাড়িতে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করে এসময় সেনাবহিনীও প্রতি উত্তর দিতে পাল্টা গুলি শুরু করলে সন্ত্রাসীরা টিকতে না পেরে পালিয়ে যায়।পরে ঘটনাস্থল থেকে সুমন চাকমা নামের এক ব্যক্তির লাশ পাওয়া যায়।

নিহত শান্তিময় চাকমা সাজেক ইউনিয়নের ডানবামে ছড়া এলাকার বীরু চাকমার ছেলে। সে ইউপিডিএফ এর স্বশস্ত্র শীর্ষ সন্ত্রাসী বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এছাড়া সে নানিয়ার চর সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যার অন্যতম আসামী বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

উল্লেখ্য, গত ১৮ আগস্ট রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার গাইন্দা ইউনিয়নে সেনাবাহিনীর উপর সন্ত্রাসী হামলার ঘটনার চার দিনের ব্যবধানে বাঘাইছড়ি উপজেলায় সেনাবাহিনীর উপর এই হামলার ঘটনা ঘটলো।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ