রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

চলন্তিকা বস্তির ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা ওবায়দুল কাদেরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুরের চলন্তিকা বস্তিতে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন না হওয়া পর্যন্ত সহযোগিতা অব্যাহত রাখা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

গতকাল সোমবার দুপুরে বস্তিবাসীদের মাঝে ত্রাণ বিতরণ শেষে এ কথা বলেন তিনি।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, এই যে মানুষ যারা আজ সহায় সম্বলহীন, সব কিছু হারিয়েছে, তারা আজ কথা শুনতে চায় না, ভাষণ শুনতে চায় না। তারা আজ সহায়তা চায়। তারা আজ পুনর্বাসন চায়। তারা আজ মানুষের মতো বাঁচতে চায়। আমরা সেই ব্যবস্থাই ইনশা আল্লাহ করব।

মির্জা ফখরুল ইসলাম সাহেব, এখানে এসে বিষোদগার করে গেছেন। কী দিয়ে গেছেন, কী সাহায্য করে গেছেন? শুধু বক্তৃতা দিয়ে গেছেন।

বিএনপি ভুল রাজনীতি করে দেশের মানুষের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, বিএনপির বিদেশি কূটনীতিকদের কাছে নালিশ করাই প্রমাণ করে রাজনীতিতে দলটি কতটা দেউলিয়া হয়ে গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ