রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

দীর্ঘ বিরতির পর মন্ত্রিসভার বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সাত সপ্তাহ পর নিয়মিত বৈঠকে বসেছে মন্ত্রিসভা।

আজ সোমবার সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে এ বৈঠক শুরু হয়। চলতি বছরের গত ২৪ জুন মন্ত্রিসভার সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

গত সোমবার ঈদুল আজহা থাকায় মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়নি। এর আগে সরকারি সফরে ইউরোপে অবস্থান করছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলতি বছরের ৩১ জুন জাতীয় বাজেট পাস হওয়ার পর চীনসহ বেশ কয়েকটি দেশ সফর করেন প্রধানমন্ত্রী। ওই সময়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক হয়নি। বৈঠক শেষে যথারীতি মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের ব্রিফিং করার কথা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ