রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৮ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
আজ শুরু হচ্ছে বেফাকের ইলমুত তাজবিদ ওয়াল কিরাতের কেন্দ্রীয় পরীক্ষা রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত

এডিস মশার লার্ভা পাওয়ায় পারটেক্স গ্রুপকে ২ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মহাখালী ওয়্যারলেস গেটে পারটেক্স গ্রুপের প্রধান কার্যালয়ের পেছনে একটি বড় গরুর খামারে এডিস মশার লার্ভা পাওয়ায় দুই লাখ টাকা জরিমানা করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার দুপুরে উত্তরের মেয়র মুহা. আতিকুল ইসলামের উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ারের নেতৃত্বে মহাখালী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মহাখালী ওয়্যারলেস গেটে পারটেক্স গ্রুপের প্রধান কার্যালয়ের পেছনে একটি বড় গরুর খামারে অপরিচ্ছন্ন, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশ পরিলক্ষিত হয়।

সেখানে বেশ কিছু পরিত্যক্ত টায়ার, কন্টেইনার, বোতল, মোটরসাইকেলসহ বিভিন্ন পাত্রের ভেতরে এডিস মশার লার্ভার উপস্থিতি পাওয়া যায়।

দেশব্যপী পরিচ্ছন্নতা অভিযান, ব্যাপক প্রচারণার পরেও এডিস মশার লার্ভা ও এডিস মশার বংশবিস্তার উপযোগী পরিবেশ পাওয়ায় সিটি করপোরেশন আইন ২০০৯ অনুযায়ী পারটেক্স গ্রুপকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। পরিত্যক্ত মালামাল, আবর্জনা ও টায়ার দ্রুত অপসারণের জন্য তাদেরকে সতর্ক করা হয়েছে।

এরই মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) পক্ষ থেকে ৫৮ হাজার বাড়িতে অভিযান চালানো হয়েছে। এগুলোর মধ্যে অনেক বাড়িতেই এডিসের লার্ভা পাওয়ায় তা ধ্বংস করে দেয়াসহ বাড়ির মালিকদের এ বিষয়ে সচেতন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ