রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

‘হুজুর’ সেজে আসামি ধরলেন পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ষণ মামলার আসামি ধরতে এবার হুজুর সেজে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সিলেটের জৈন্তাপুর উপজেলায়।

শনিবার বিকেলে গ্রেপ্তার আসামি নাম রেজওয়ান মিয়া (২৫)। তিনি জৈন্তাপুরের দরবস্ত ইউনিয়নের শুকইনপুর গ্রামের আহমদ আলীর ছেলে। উপজেলার ফতেহপুর ইউনিয়নের বালিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

জৈন্তাপুর থানার ওসি শ্যামল বণিক জানান, গত ১৮ জুলাই এক তরুণী রেজওয়ান মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। এর পর থেকে রেজওয়ান পলাতক ছিলেন।

তাকে গ্রেপ্তার করতে থানার এসআই আজিজুর রহমান অভিনব কৌশল অবলম্বন করেন। তিনি পাঞ্জাবি,পায়জামা, টুপি, রুমাল পরে হুজুরের বেশ ধারণ করে বালিপাড়া গ্রামে গিয়ে আসামিকে গ্রেপ্তার করেন।

ওসি আরো জানান, গ্রেপ্তার রেজওয়ান এর আগেও অন্য একটি ধর্ষণ মামলায় কারাগারে ছিলেন। জামিনে বেরিয়ে তিনি আরেকটি ধর্ষণের ঘটনা ঘটান। আসামিকে আগামীকাল রোববার আদালতে নিয়ে রিমান্ড চাওয়া হবে বলেও জানান ওসি শ্যামল বণিক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ