রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
যুক্তরাষ্ট্রের দ্বিমুখী আচরণের কারণে শান্তি আলোচনা এগোচ্ছে না: ইরান ৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

ঘুষ নেয়া-দেয়া দুইজনের বিরুদ্ধেই ব্যবস্থা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যে ঘুষ নেবে তার বিরুদ্ধে তো ব্যবস্থা নিতে হবেই, আর যে দেবে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। কারণ দু’জনই অপরাধী। এ বিষয়টা মাথায় রেখে সেভাবে ব্যবস্থা নেওয়া দরকার বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১৮ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী তার কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে পবিত্র ঈদুল আজহা পরবর্তী শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সচিবসহ তার কার্যালয়ের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, কে কত আয় করলো, কে কত খরচ করলো তারও একটা হিসাব থাকা উচিত। বিশেষ করে, বড় ধরনের খরচের। কে কোন খাতে, কোন উদ্দেশ্যে খরচ করছে, তার সেই আয়ের উৎস কী, এর হিসাব রাখা প্রয়োজন।

তিনি বলেন, চাওয়া-পাওয়ার সীমা আছে। সম্পদের সীমা আছে। মানুষ আসলে অন্ধ হয়ে যায় অর্থের জন্য। কিন্তু এটা ভুলে যায় যে মরে গেলে কিছুই সঙ্গে নেওয়া যাবে না, কবরে একাই যেতে হবে। যা রেখে যাবে সেটা আর কোনওদিন তার কাজে লাগবে না।

আর যদি বেশি রেখে যায় তবে ছেলেমেয়ের সম্পর্ক নষ্ট হয়ে যায়। ওই নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে।

শেখ হাসিনা বলেন, সম্পদের পেছনে অন্ধের মতো ছুটে বেড়ানো আর নিজের সবকিছু নষ্ট করার কোনও মানে হয় না। মানুষের আয় বেড়েছে, কর্মসংস্থান বেড়েছে।

উন্নয়ন কর্মকাণ্ড ও অর্থনৈতিক লেনদেন বেড়েছে। সেজন্যই এ বিষয়টা মাথায় রেখে এগিয়ে যেতে হবে। যে ঘুষ দেবে সেও যেমন দোষী, যে নেবে সেও দোষী। এ সময় দুর্নীতি দমন কমিশন (দুদক) যথেষ্ট সক্রিয় আছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ