রবিবার, ০৭ জুন ২০২৬ ।। ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
৩০টি নোটিশ দিয়েছি, কোনটার ওপর বলব জানি না: সংসদে আমির হামজা বিদ্যুৎ ও তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি নয়, দুর্নীতি বন্ধ করুন: বিকেএম মমতার কেন এই বিপর্যয়, বিজেপির কেন এই উত্থান? এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ চায় নেজামে ইসলাম পার্টি পলাশবাড়ীর ধর্মীয় স্থাপনা নির্মাণ নিয়ে জনমনের উদ্বেগ দূর করুন: হেফাজত নতুন চেয়ারম্যান পেল মাদরাসা বোর্ড এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী

রংপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ১, আহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রংপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে এক জনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন যাত্রী। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) রাত পৌনে এগারোটার দিকে রংপুর মহানগরীর হাজিরহাট মন্থনা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

আরপিএমপির সহকারী পুলিশ কমিশনার (পরশুরাম জোন) শেখ মো. জিন্নাহ আল মাহমুদ দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত পৌনে এগারোটার দিকে তেতুলিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী কান্তি পরিবহন বাসটি হাজিরহাট মন্থনা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে আনিছুর ররহমান আনিছ (৪০) নামের একজন নিহত হয়েছেন। তিনি দিনাজপুরের মৃত খলিলুর রহমানের ছেলে।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ১২টা ১০ মিনিট) ঘটনাস্থল থেকে অন্তত ৪০ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

ওই পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানায় নেয়ার প্রস্তুতি চলছে। বাসে থাকা যাত্রীদের বেশির ভাগই তেতুলিয়া, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও নীলফামারী জেলার যাত্রী। তারা ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ