শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

জরুরি অবস্থা উপেক্ষা করে বিক্ষোভে লাখো সুদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সুদানের প্রেসিডেন্ট ওমর আল বশিরকে বৃহস্পতিবার দেশটির সেনাবাহিনী উৎখাত এবং গ্রেফতার করেছে। এই অবস্থায় দেশটিতে চলা জরুরি অবস্থা উপেক্ষা করে রাস্তায় নেমেছে লাখ লাখ মানুষ।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী টিভিতে এক ঘোষণায় বলেছেন, একটি সামরিক কাউন্সিল দুইবছর মেয়াদের এক অন্তর্বর্তী প্রশাসন পরিচালনা করবে এবং তার পর নতুন সংবিধানের আওতায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

কিন্তু বিক্ষোভকারীদের ভাষ্য, ওই সামরিক কাউন্সিল দেশটির প্রেসিডেন্টের শাসন ব্যবস্থার আরেক রুপ।

সুদানের কংগ্রেস পার্টির নেতা ওমর এলডিগার সামরিক বাহিনীর দেওয়া বিবৃতি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, আমরা এ অর্ধেক বিজয় গ্রহণ করবো না, আমাদের পূর্ণ বিজয় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

ইতোমধ্যে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন বিক্ষোভকারী ও দেশটির সেনাবাহিনীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

সরকারিভাবে রুটির দাম বাড়ানোর পর গেল বছরের ডিসেম্বরে বশিরের বিপক্ষে প্রথম বিক্ষোভ শুরু হয়। তখন থেকে এপর্যন্ত এই বিক্ষোভে ৪৯ জন নিহত হয়েছেন।

১৯৮৯ সালে এক সামরিক অভ্যূত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট ওমর আল-বশির। দীর্ঘ ৩০ বছর ধরে একটানা ক্ষমতা ছিলেন।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ