শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

বিশ্ব ইজতেমা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইজতেমার বিষয়ে সিদ্ধান্ত নিতে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বিশেষ বৈঠক শুরু হয়েছে। সকাল সাড়ে ১১ টায় এ বৈঠক শুরু হয় বলে আওয়ার ইসলামকে জানান আম্বর শাহ জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম।

জানা যায়, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ এ বৈঠকে উপস্থিত আছেন তাবলিগ জামাতের উভয় গ্রুপের প্রতিনিধি।

আজকের বৈঠকে ইজতেমার তারিখ ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও মাওলানা সাদ ইস্যুতে প্রতিনিধি দলের দারুল উলুম দেওবন্দ সফরের বিষয়টিও নিশ্চিত হবে।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ আবদুল্লাহ উপস্থিত রয়েছেন।

উলামায়ে কেরামের ও তাবলিগের সাথীদের মধ্যে উপস্থিত রয়েছেন, আল্লামা আশরাফ আলী, আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা আবদুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক, মাওলানা রবিউল হক, মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মাওলানা আশরাফ প্রমুখ।

এর আগে ২১ জানুয়ারি বিকাল ৩টায় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে তাবলিগ বিষয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। সে বৈঠক থেকে আজকের বৈঠকের সময় নির্ধারণ করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ