বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ সংরক্ষণসহ ৭ দফা দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি জমা দিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র-শিক্ষক ও পেশাজীবীরা। বুধবার (২৭ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় এ স্মারকলিপি প্রদান করা হয়।

এর আগে সকাল ১১টায় কাকরাইলের আইডিইবি ভবনের সামনে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ হয়। পরে মিছিল নিয়ে যমুনার উদ্দেশে যাত্রা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পরিষদের আহ্বায়ক প্রকৌশলী মো. আখেরুজ্জামান ও সদস্য সচিব প্রকৌশলী মো. ইমাম উদ্দিনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গিয়ে প্রধান উপদেষ্টার একান্ত সচিবের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন।

৭ দফা দাবি

১. ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ সংরক্ষণ।
২. ১৯৭৮ সালের সরকারি প্রজ্ঞাপনের আলোকে উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদ থেকে সহকারী প্রকৌশলী পদে পদোন্নতির কোটা ৫০ শতাংশে উন্নীত করা।
৩. প্রকৌশল খাতে ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং বিভাজন করে ফিল্ডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং ডেস্কে বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ।
৪. জাতীয় মেধার অপচয় রোধে প্রকৌশলীদের পেশা পরিবর্তন বন্ধ করা।
৫. আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী ১:৫ অনুপাতে সব প্রকৌশল সংস্থার জনবল কাঠামো প্রণয়ন।
৬. ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম আধুনিকায়ন ও ইংরেজি ভার্সন চালু, শিক্ষক স্বল্পতা দূরীকরণ (১:১২ অনুপাতে শিক্ষক-শিক্ষার্থী), পলিটেকনিক শিক্ষার্থীদের মেধাবৃত্তি বৃদ্ধি।
৭. সব প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা সনদধারীদের জন্য ক্রেডিট ট্রান্সফারের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি।

স্মারকলিপি জমা দেওয়ার পর মিছিলকারীরা ফের কাকরাইল অভিমুখে গেলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এরপরই কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ