শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

‘ইশতেহার অনুযায়ী সাংবাদিকদের ফ্ল্যাট দেওয়া হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ইশতেহার অনুযায়ী সাংবাদিকদের ফ্ল্যাট তৈরি করে দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, সাংবাদিকদের জন্য বাসস্থানের ব্যবস্থা করা হচ্ছে। এটা আমদের নির্বাচনি ইশতেহারে রয়েছে। ফ্ল্যাট তৈরি করে সাংবাদিকদের দেওয়া হবে।

আজ বুধবার (২৩ জানুয়ারি) বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সঙ্গে সংলাপে এসব কথা বলেন তিনি।

সরকার নবম ওয়েজ বোর্ড চালু করতে কাজ করছে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘নবম ওয়েজ বোর্ড চালু করার জন্য কাজ করছি। নবম ওয়েজ বোর্ড ঘোষণা করা হলে সংবাদপত্রের মালিকদের সঙ্গে বৈঠক করা হবে। তারা যেন এই ওয়েজ বোর্ড বাস্তবায়ন করে, তা নিশ্চিত করা হবে।’

এসময় সংবাদপত্রের পাশাপাশি টেলিভিশন ও রেডিওর জন্যও একটি অবকাঠামো থাকা দরকার বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, এই কাঠামো নিয়ে আমরা কাজ করছি।

তথ্য মন্ত্রণালয়ে সফলভাবে কাজ করতে সাংবাদিকদের সহায়তা চেয়ে ড. হাছান মাহমুদ বলেন, ‘জীবনে সেই সফল হয়, যে অসম্ভবকে সম্ভব করতে পারে। তিন বার মৃত্যুর মুখে পড়েছি, বেঁচে গেছি। এখন মন্ত্রণালয়ের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আপনাদের সহায়তা চাই।’

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে শতকরা ৪০ ভাগ মানুষ দরিদ্র্য সীমার নিচে ছিল। এখন তা ২০ ভাগে নেমে এসেছে। গত ১০ বছরে শহর-গ্রামের দিনমজুরদের জীবনমান বদলে গেছে। বাংলাদেশ এখন বড় অর্থনীতির দেশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ