শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

জনগণের আস্থার মর্যাদা সমুন্নত রাখতে হবে: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩০ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের প্রতি অর্পিত জনগণের আস্থার মার্যাদা সমুন্নত রাখতে মন্ত্রীবর্গসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, দেশের মানুষ ৩০ ডিসেম্বরের নির্বাচনের মাধ্যমে আমাদের উপর আস্থা ও বিশ্বাস স্থাপন করেছেন এবং পাশাপাশি বিশাল দায়িত্বও দিয়েছেন। জনগণের জীবন যাত্রার মানোন্নয়নের মাধ্যমে তাদের এই আস্থার মর্যাদা সমুন্নত রাখতে হবে।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনে একনেকের প্রথম বৈঠকের সূচনা বক্তৃতায় এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, তৃণমূল পর্যায়ের জনগণের ভাগ্যের পরিবর্তনের বিষয়ে লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে।

৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের বিশাল বিজয়ে ৭ জানুয়ারি মন্ত্রিসভা গঠনের ২ সপ্তাহ পর একনেকের এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এ প্রসঙ্গে শেখ হাসিনা চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজের গতি ও মান বৃদ্ধির লক্ষ্যে তদারকি জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরো বলেন, আমাদের পূর্ববর্তী মেয়াদের শেষদিকে অনেকগুলো প্রকল্প অনুমোদন করেছি। আমরা দ্রুত এসব প্রকল্পকাজ শুরু এবং শেষ করতে চাই।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ