শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

স্ত্রীর কাছে মোহরানা মাফ চাওয়া যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আফিয়া আফরিন: সমাজের অনেক এমন লোক আছে, যারা  স্ত্রীর মোহরানা  পরিশোধ  না করে তার কাছে মাফ চায়, বলে আমাকে ক্ষমা করে দিয়ো ইত্যাদি। ইসলামী শরীয়ত এ ধরণের কাজ সাপোর্ট করে না। কারণ মোহরানা হচ্ছে স্ত্রীর হক। এটা তার প্রাপ্য। স্বামীর দায়িত্বে মোহরানা হচ্ছে ঋণ, যা অন্যান্য ঋণের মত পরিশোধ করা আবশ্যক।

ইসলামী শরীয়তে রয়েছে, স্ত্রী যদি মোহরানার টাকা হাতে পাওয়ার পর ইচ্ছাকৃতভাবে সন্তুষ্টচিত্তে স্বামীকে মোহরানার কিছু অংশ বা পূর্ণ মেহরানা মাফ করে দেয় বা দান করে দেয়, তাহলে স্বামীর যিম্মা থেকে মোহরানা মাফ হয়ে যাবে।

কিন্তু স্ত্রী যদি স্বামীর চাপে পড়ে মাফ করে, তাহলে স্বামীর যিম্মা থেকে মেহরানা মাফ হবে না।

ইসলামী শরীয়তে রয়েছে, মোহরানা মাফ করানোর জন্য স্ত্রীকে চাপ প্রয়োগ করা বা দুর্ব্যবহার করা বা অন্য কোনো কৌশল অবলম্বন করা হারাম। এভাবে মাফ করালেও মোহরানা মাফ হবে না।

সূত্র: মা'আরিফুল করআন-২/২১৯, ২/২৯৮, হিদায়া-২/৩২৫,২/৩২২।

এইচএএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ