বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘একজন প্রবীণ আলেমের ওপর নৃশংস হামলার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’ কাউন্সিল সফল করতে মিরপুরে জমিয়তের মতবিনিময় সভা ইমাম কেন বেছে নিলেন আত্মহত্যার পথ? শায়খে চরমোনাইয়ের বিরুদ্ধে মামলা, দলের পক্ষ থেকে হুঁশিয়ারি ১ হাজার ওমরা যাত্রীর খরচ বহন করবেন সৌদি বাদশাহ এসএসসি-২০২৭ জানুয়ারিতে, ২০২৮ থেকে আসছে নতুন কারিকুলাম ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

পাকিস্তানে জারদারিসহ ১৭২ জনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানে ভুয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থপাচারের মামলা তদন্তকালে সাবেক প্রেসিডেন্ট এবং পাকিস্তান পিপল’স পার্টির কো-চেয়ারপারসন আসিফ আলি জারদারিসহ সন্দেহভাজন ১৭২ জনের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা।

আজ বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার একটি বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী এই তথ্য জানান বলে জানিয়েছে জিওটিভি।

তিনি আরো বলেন, সুপ্রিম কোর্টে দাখিল করা অর্থপাচার মামলা তদন্তে গঠিত যৌথ তদন্ত দলের রিপোর্টের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ফাওয়াদ চৌধুরী বলেন, আমি আশা করি জারদারি এটাকে গুরুত্বের সঙ্গে নেবে। এটা এখন আর সেই পুরোনো পাকিস্তান নয়, যেখানে মানুষ আপোষ করবে। এই নিরপেক্ষ জবাবদিহিতার প্রক্রিয়া অব্যাহত থাকবে।

জারদারিকে আগামী ৩১ ডিসেম্বরের আগেই গ্রেপ্তার করা হতে পারে- তার আইনজীবী লতিফ খোসার এমন আশঙ্কার বিষয়ে জানতে চাইলে দেশটির তথ্যমন্ত্রী বলেন, ইনশাল্লাহ। এটা সম্পর্কে এর বেশি আমি কী বলতে পারি।

করাচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়েও কেন্দ্রীয় মন্ত্রিসভায় আলোচনা হয়েছে উল্লেখ করে ফাওয়াদ চৌধুরী জানান, এখানকার সহিংসতায় জড়িত দক্ষিণ আফ্রিকার কিছু গ্যাং। দেশটির সরকারের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনার জন্য বলা হয়েছে পররাষ্ট্র দপ্তরকে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আবারও কিছু গ্যাং সক্রিয় হচ্ছে। সম্প্রতি মুত্তাহিদা কায়্যুমি মুভমেন্ট নামের রাজনৈতিক দলটির প্রতিষ্ঠাতা আলতাফ হুসাইন লন্ডন থেকে ভিডিও বার্তায় তার কর্মীদেরকে মানুষ হত্যার নির্দেশ দিয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ