বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘একজন প্রবীণ আলেমের ওপর নৃশংস হামলার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’ কাউন্সিল সফল করতে মিরপুরে জমিয়তের মতবিনিময় সভা ইমাম কেন বেছে নিলেন আত্মহত্যার পথ? শায়খে চরমোনাইয়ের বিরুদ্ধে মামলা, দলের পক্ষ থেকে হুঁশিয়ারি ১ হাজার ওমরা যাত্রীর খরচ বহন করবেন সৌদি বাদশাহ এসএসসি-২০২৭ জানুয়ারিতে, ২০২৮ থেকে আসছে নতুন কারিকুলাম ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

সিরিয়ার রাজধানীতে ইসরায়েলর হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারারাত সিরিয়ার রাজধানী দামেস্কে একের পর এক বিস্ফোরণ ঘটার পর সিরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, সরকারি অস্ত্রাগারে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে তিনজন সিরীয় সেনা আহত হয়েছে বলেও জানায় তারা।

সিরিয়া সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, ইসরায়েল থেকে আসা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা হয়েছে। কয়েকটির আঘাতে অস্ত্রাঘার ধ্বংস হয়ে গেছে। আহত হয়েছে তিন সেনা সদস্য।

এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানতে চাইলে হামলার কথা স্বীকার বা অস্বীকার করেনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

পরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক টুইটে বলা হয়, সিরিয়া থেকে বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলে। সবগুলো ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা হয়েছে। কেউ হতাহত হয়নি।

সিরিয়া থেকে হামলা ঠেকাতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়েছে বলেও দাবি করে ইসরায়েলি বাহিনী।

তবে বিবিসি জানায়, দীর্ঘদিন ধরে সিরিয়ায় হামলা চালিয়ে আসছে ইসরায়েল। তবে দেশটির পক্ষ থেকে এসব হামলার কথা বরাবরই অস্বীকার করা হয়। সূত্র: বিবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ