বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘একজন প্রবীণ আলেমের ওপর নৃশংস হামলার বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’ কাউন্সিল সফল করতে মিরপুরে জমিয়তের মতবিনিময় সভা ইমাম কেন বেছে নিলেন আত্মহত্যার পথ? শায়খে চরমোনাইয়ের বিরুদ্ধে মামলা, দলের পক্ষ থেকে হুঁশিয়ারি ১ হাজার ওমরা যাত্রীর খরচ বহন করবেন সৌদি বাদশাহ এসএসসি-২০২৭ জানুয়ারিতে, ২০২৮ থেকে আসছে নতুন কারিকুলাম ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত

মিসরে বিদ্রোহী-নিরাপত্তাবাহিনীর সংঘর্ষে নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: মিসরের আল-আরিশ এলাকায় সেদেশের নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষের ফলে ১৪ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মিসরের নিরাপত্তাবাহিনীর বরাতে জানা যায় একদল লোক মিসরের পুলিশ ও নিরাপত্তা বাহিনীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালানোর চেষ্টা করেছিল। মিসরিয় জাতীয় নিরাপত্তা বাহিনী এ গোষ্ঠীকে সনাক্ত করতে সক্ষম হয়েছে।

স্থানীয় উৎস ঘোষণা করেছে এ গোষ্ঠীকে সনাক্ত করার পর সেদেশের নিরাপত্তা বাহিনীর সাথে বেশ কয়েক ঘণ্টা সংঘর্ষ অব্যাহত থাকার পর এ গোষ্ঠীর ৮ জন নিহত হয়।

ঘটনাস্থল থেকে ৬ জন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর গুলিতে সেও নিহত হয়। এদিকে ইরাকি নিরাপত্তা বাহিনী এ গোষ্ঠীর অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরক প্যাকেজ জব্দ করেছে বলেও জানা যায়। সূত্র: আনাদোলু এজেন্সি

-এটি

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ