বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
১ হাজার ওমরা যাত্রীর খরচ বহন করবেন সৌদি বাদশাহ এসএসসি-২০২৭ জানুয়ারিতে, ২০২৮ থেকে আসছে নতুন কারিকুলাম ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু স্কুল-কলেজের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, নতুন তারিখ ঘোষণা মসজিদে হারামের প্রবীণ শিক্ষক শায়খ আবদুল্লাহ আল-আমরের ইন্তেকাল ‘দলে কওমি বিদ্বেষীদের না থামালে জামায়াতকে মাশুল গুনতে হবে’

বাবড়ি মসজিদ নাকি রামমন্দির, শুনানি ৪ জানুয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ারে ইসলাম:  মসজিদ নাকি মন্দির ? সুপ্রিম কোর্টে অতি বিতর্কিত অযোধ্যা মামলার শুনানি হবে আগামী ৪ জানুয়ারি। এই মামলায় ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থাকবেন।

শাসক দল বিজেপি জানিয়েছে, তারা চায় সুপ্রিম কোর্ট এই মামলাটি তাড়াতাড়ি শুনানি শেষ করে তাদের রায় দিক রামমন্দির নিয়ে। বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর এমনটি জানান।

২০১০ সালে এলাহাবাদ হাইকোর্ট এই বিতর্কিত জমিটিকে তিনভাগে ভাগ করার নির্দেশ দিয়েছিল। যার মধ্যে একটি ভাগ পাবে সুন্নি ওয়াকফ বোর্ড, একটি পাবে নির্মোহী আখড়া এবং শেষেরটি পাবে রাম লালা। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে ১৪'টি পিটিশন জমা পড়ে।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি এস কে কল তিন বিচারপতির বেঞ্চের প্রতিনিধিত্ব করবেন।

অপরদিকে একাধিক ডানপন্থী সংগঠনের দাবি, সরকার আইনি প্রক্রিয়াকে একপাশে সরিয়ে রেখে অবিলম্বে রামমন্দির নিয়ে অর্ডিন্যান্স জারি করুক, যাতে অযোধ্যায় মন্দির নির্মাণের কাজ খুব দ্রুত শুরু করা যেতে পারে।

-আর এইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ