বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু স্কুল-কলেজের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, নতুন তারিখ ঘোষণা মসজিদে হারামের প্রবীণ শিক্ষক শায়খ আবদুল্লাহ আল-আমরের ইন্তেকাল ‘দলে কওমি বিদ্বেষীদের না থামালে জামায়াতকে মাশুল গুনতে হবে’ ‘আল বারাকাতু মাআল আকাবির’ বিশ্বনেতাদের জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

ক্যালিফোর্নিয়ার আকাশে ধূমকেতু, আলোচনার ঝড় সোশ্যাল মিডিয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ক্যালিফোর্নিয়ার সূর্যাস্তের পর আকাশে হঠাৎ দেখা গেল উজ্জ্বল আলোর বলয়। আর তা নিয়ে পড়ে গেল হইচই পড়ে গেল সোশ্যাল মিডিয়ায়। আতসবাজি থেকে রকেট উৎক্ষেপণ, এমনকি উঠে এল এলিয়েন তত্ত্বও। অবশেষে সেখানকার মহাকাশ গবেষণা কেন্দ্র এই আলোর উৎস সম্পর্কে নিশ্চিত করল।

স্থানীয় সময় গত বুধবার সন্ধ্যায় ‘ল্যাসো’ আকৃতির এই আলোয় ভরে গিয়েছিল ক্যালিফোর্নিয়ার সমুদ্র তীরবর্তী স্যাক্রামেন্টোর আকাশ। সোশ্যাল মিডিয়ায় কেউ বলল, আতসবাজি। আবার কেউ সেই যুক্তি খণ্ডন করে জানাল, মাটি এত উপরে এত বড় আতসবাজি হওয়া সম্ভব নয়।

কেউ বলল, এ নিশ্চয় এলিয়েনদের পাঠানো কোনও সংকেত।এমনকি এই আলোর জেরে উপগ্রহ বহনকারী ডেলটা ফোর রকেটের উৎক্ষেপণ বুধবার বাতিল করা হয়। তার পরিবর্তে বৃহস্পতিবার উৎক্ষেপণ করা হয় ওই রকেটটির।’

‘এনডব্লিউএস বে এরিয়া’ নামের একটি সংস্থা তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এটিকে উল্কা বলে আন্দাজ করেছিল। কিন্তু তারাও তাদের মতামত সম্পর্কে ১০০ শতাংশ নিশ্চিত ছিল না।

অবশেষে ঔৎসুক্যে ইতি টানল ‘লিক অবজারভেটরি’ নামের একটি স্থানীয় সংস্থা। তারা জানাল এই আলোটি হল একটি উজ্জ্বল ধূমকেতু।

এর পরে ক্যালিফোর্নিয়া অ্যাকাডেমি এফ সায়েন্সের মরিসন প্ল্যানেটরিয়াম এই ঘটনার বিশদ ব্যাখ্যা দিল। তারা জানিয়েছে, উজ্জ্বল একটি ধূমকেতু এসে পড়েছিল পৃথিবীর বায়ুমন্ডলে। ঘটনাটি ঘটেছে সূর্যাস্তের কিছুক্ষণ পরেই। সূর্যের আলোয় তখনও আলোকিত হচ্ছিল ওই ধূমকেতুটি। সে জন্যই এ রকম উজ্জ্বল আলোক সৃষ্টি হয়েছিল।সূত্র: সিবিএস নিউজ।

যশোর-২ আসনের বিএনপির মনোনিত প্রার্থী আটক

ই/আ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ