বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু স্কুল-কলেজের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, নতুন তারিখ ঘোষণা মসজিদে হারামের প্রবীণ শিক্ষক শায়খ আবদুল্লাহ আল-আমরের ইন্তেকাল ‘দলে কওমি বিদ্বেষীদের না থামালে জামায়াতকে মাশুল গুনতে হবে’ ‘আল বারাকাতু মাআল আকাবির’ বিশ্বনেতাদের জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী হাজিদের জন্য সৌদি আরবের অনন্য সেবা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরব প্রতিবন্ধী হাজিদের জন্য বিভিন্ন ধরণের সুবিধা প্রদান করবে। বিশেষ করে প্রতিবন্ধীদের তত্ত্বাবধায়নের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত গাইড এবং দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য পবিত্র কুরআনের ব্রেইল বর্ণমালার পাণ্ডুলিপি সরবরাহ করবে।

সৌদি কর্তৃপক্ষ প্রতিবন্ধীদের জন্য বিভিন্ন ধরণের সেবার ব্যবস্থা করেছে। এসকল সেবার মধ্যে ব্রেইল বর্ণমালায় পবিত্র কুরআন ও ধর্মীয় গ্রন্থের পাণ্ডুলিপি, প্রতিবন্ধীদের তত্ত্বাবধায়নের জন্য প্রশিক্ষণপ্রাপ্ত গাইড ও তাদের নামাজ, ইবাদত আর মসজিদুল হারাম ও মসজিদুন্নবিতে যাওয়া-আসার জন্য স্পেশাল গাইডসহ অন্যান্য সুবিধা দিতে যাচ্ছে সৌদি আরব।

মক্কা ও মদিনায় এ সেবা প্রদান ছাড়াও অন্যান্য স্থানেও এই সেবার ব্যবস্থা রয়েছে। হজ এবং ওমরাহ পালনের ক্ষেত্রে প্রতিবন্ধীদের জন্য ইলেকট্রিক হুইলচেয়ারের ব্যবস্থা করা হয়েছে, যাতে করে তারা অতি সহজেই হজের অনুষ্ঠান পালন করতে পারে।

এছাড়াও দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কুরআনিক কলম এবং বধির মানুষের জন্য উপযুক্ত নির্দেশিকা ব্যবস্থা করেছে।

মসজিদুল হারাম ও মসজিদুন্নবি মসজিদের সমন্বয় কর্মকর্তা আহমাদ আল-বারকাতী বলেন, এ সেবা শুধুমাত্র প্রতিবন্ধীদের সুবিধা প্রদানের জন্য গ্রহণ করা হয়েছে। সূত্র্য: ইকনা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ