বুধবার, ২৪ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরানে সরকার বিরোধী বিক্ষোভ, ইসরায়েলের ভয়ংকর পরিকল্পনা ফাঁস ক্বারী আবু রায়হানের ওপর হামলায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় খেলাফত মজলিস তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেমি নিচে, প্লাবনের শঙ্কা নেই বিকেএম ময়মনসিংহ জেলা শাখার নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত ১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু স্কুল-কলেজের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, নতুন তারিখ ঘোষণা মসজিদে হারামের প্রবীণ শিক্ষক শায়খ আবদুল্লাহ আল-আমরের ইন্তেকাল ‘দলে কওমি বিদ্বেষীদের না থামালে জামায়াতকে মাশুল গুনতে হবে’ ‘আল বারাকাতু মাআল আকাবির’ বিশ্বনেতাদের জলবায়ু প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

নতুন মার্কিন নিষেধাজ্ঞা রাশিয়ার বিরুদ্ধে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র।

ইন্টারনেটভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান প্রজেক্ট লাখটার বিরুদ্ধে বুধবার নিষেধাজ্ঞা জারি করে মার্কিন রাজস্ব বিভাগ।

নতুন এ নিষেধাজ্ঞার আওতায় রুশ সামরিক গোয়েন্দা সংস্থার ১৫ সদস্য এবং চারটি প্রতিষ্ঠানও রয়েছে। সাইবার হামলার অভিযোগে তাদের বিরুদ্ধে জারি হয় নিষেধাজ্ঞা।

নতুন করে নিষেধাজ্ঞার এ ঘোষণা এলেও বুধবারই রাশিয়ার বেশ কয়েকটি প্রভাবশালী অ্যালুমিনিয়াম প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র।

এপ্রিলে অ্যালুমিনিয়ামের বাজারে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়ে এসব প্রতিষ্ঠান। এর আগেও এ দু’দেশ বহুবার একে অপরের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে হুমকি দিয়েছে। সূত্র: সিএনএন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ