বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
খুলনায় সাত দিনে ডেঙ্গুতে ৫ মৃত্যু, ৪ ওয়ার্ডকে রেড জোন ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনে এমপিদের ভোটদান নিয়ে ইসির ৯ নির্দেশনা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের হাফেজ নুরদ্দীন জাকারিয়া দুবাই কুরআন প্রতিযোগিতায় ১৩৫ দেশ থেকে রেকর্ড সাড়ে ২০ হাজার আবেদন হজরত বাবুনগরী (রহ.) : দুই যুগের কিছু স্মৃতি এই সপ্তাহে হারামাইনে জুমার খতিব শায়খ সুদাইস ও আহমাদ হুযাইফি সত্যিই কি আফগানিস্তানে নারী শিক্ষা বন্ধ? আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক

ইসরাইলকে না করে দিয়ে সিরিয়ায় এস-৩০০ পাঠাচ্ছে রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ায় অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ পাঠাচ্ছে রাশিয়া। আগামী ২ সপ্তাহের মধ্যে এ প্রযুক্তি সিরিয়ায় পাঠানো হবে বলে সোমবার জানিয়েছেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগো।

সিরিয়ায় রাশিয়ার বিমান বিধ্বস্ত হওয়ার দুই সপ্তাহের মধ্যে এ ঘোষণা দিল রাশিয়া। কয়েক দিন আগে সিরিয়ায় রাশিয়ার বিমান বিধ্বস্ত হয় এবং ওই ঘটনায় ১৫ রাশিয়ান নিহত হয়।

সিরিয়ায় বর্তমানে রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-২০০ মোতায়েন রয়েছে, যা রাশিয়ার বিমানটি সঠিকভাবে শনাক্ত করতে পারেনি বলে মনে করছে রাশিয়া। এ জন্য দ্রুত এস-৩০০ মোতায়েন করা হচ্ছে।

তবে ২০১৩ সালে প্রথম রাশিয়া সিরিয়াকে এস-৩০০ দিতে রাজি হয়। তখন ইসরাইল আপত্তি করলে পিছিয়ে আসে রাশিয়া। কিন্তু এবার আর ইসরাইলের আপত্তিকে পাত্তা দিচ্ছে না দেশটি।

সার্গেই সইগু বলেন, সিরিয়ায় এস-৩০০ মোতায়েন করা হলে কিছু মানুষের ঔদ্ধত্য কমে যাবে; যারা আমাদের ওপর হুমকি হয়ে দাঁড়াচ্ছে। সূত্র: সিএনএন

ধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে আলেমরা

আপনার ব্যবসাকে সহজ করতে এলো বিসফটি – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ