সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শাহজালালের (রহ.) মাজারে প্রথমবার প্রকাশ্যে গোনা হচ্ছে দানের অর্থ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান এনআইডি সংশোধন নিয়ম পরিবর্তনে কমিটি গঠন ইসির মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে সস্ত্রীক বাংলাদেশ সফরের আমন্ত্রণ নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫

ইদলিবে বিদ্রোহী ও বেসামরিক নাগরিকদের পাশে থাকবে তুরস্ক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ার ইদলিবে বিদ্রোহীদের সর্বশেষ আস্তানায় আসাদ বাহিনী হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। এ অবস্থায় বিদ্রোহীদের একাংশকে সহায়তা দিচ্ছে প্রতিবেশী তুরস্ক।

ইদলিবে সিরিয়ার হামলা ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নিচ্ছে তুরস্ক। এ জন্য ইদলিবে আরও সেনা পাঠাচ্ছে দেশটি। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগ্লু এ তথ্য জানিয়েছেন। সোমবার রাশিয়ার সঙ্গে এক চুক্তিতেও পৌঁছেছে তুরস্ক।

তুরস্কে তুর্কিস্তানের সন্ধানে

তুরস্কের মন্ত্রিসভার বৈঠকে কাভুসগ্লু বলেন, আমাদের বাড়তি সেনার প্রয়োজন। তাহলে ইদলিব সীমান্ত সুরক্ষিত হবে। লোকজন যার যার অবস্থানে থাকবে। এ অঞ্চলে হামলা ঠেকাতে রাশিয়া প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এছাড়া ইদলিবে আমাদের ১২টি পর্যবেক্ষণ স্টেশন থাকবে।

আসন্ন যুদ্ধে ইদলিবের সাধারণ জনগণের প্রাণ রক্ষায় সেখানে একটি নিরাপদ এলাকা গড়ে তোলার পদক্ষেপও নিয়েছে তুরস্ক, রাশিয়া ও বিদ্রোহীরা।

রাশিয়ার সোচি শহরে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হওয়ার পর চাভুসওগ্লু এসব কথা বললেন।

আরও পড়ুন- এবার মোদিকে ইমরান খানের চিঠি!

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ