বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

বাগদাদের সুরক্ষিত এলাকায় মর্টার হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত এলাকায় তিনটি মর্টারশেল এর হামলা হয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে এ হামলা চালানো হয় বলে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সরকারি পরিষেবার দুরবস্থা নিয়ে ইরাকের বসরাপ্রদেশে নতুন করে বিক্ষোভ চলাকালে একজন নিহত ও ৩৫ জন আহত হন।

এ ঘটনায় সেখানে পুনরায় কারফিউ জারি করা হয়। এ কারফিউ জারির মধ্যেই ওই এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও মার্কিন দূতাবাসের ভবন রয়েছে ওই এলাকায়। এটি বাগদাদের কড়া নিরাপত্তার গ্রিন জোন বা সুরক্ষিত এলাকা। এমন স্থানে এ ধরনের হামলা চালানোর ঘটনা বিরল।

রাজধানীর নিরাপত্তাপ্রধান বলেন, হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। দেশটির তেলসমৃদ্ধ দক্ষিণাঞ্চল বসরায় জুলাই থেকে বিক্ষোভ চলে আসছে।

দূষিত পানির কারণে ৩০ হাজার মানুষের হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনা কেন্দ্র করে সেখানে বিক্ষোভ ফুঁসে ওঠে। এই বিক্ষোভ পুরো ইরাককে কাঁপিয়ে দিয়েছে।

সূত্র: আল-আরাবিয়া

বিসফটি – বিস্তারিত জানুন

আরো পড়ুন-
‘সমকামী নারীকে প্রথমেই বেত্রাঘাতে ইসলামের গুণাবলি প্রকাশ পায়নি’
জেরুসালেম থেকে দূতাবাস সরানোর সিদ্ধান্ত প্রত্যাহার করলো প্যারাগুয়ে
‘আমাকে একটু বেশি মানুষ রিসিভ করেছে এতে দোষের কী?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ