বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

আন্দোলনের মুখে জর্ডানের প্রধানমন্ত্রীর পদত্যাগ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফের পরামর্শে জিনিসপত্রের মূল্য বাড়ানোর প্রতিবাদে গত কয়েকদিন ধরেই জর্ডানের রাজধানী আম্মানে চলছে সরকারবিরোধী বিক্ষোভ। এর পরিপ্রেক্ষিতে ৪ জুন সোমবার পদত্যাগ করলেন দেশটির প্রধানমন্ত্রী হানি মুকলি।

রোববার রাতে রাজপথে নেমে আসে দেশটির কয়েকহাজার মানুষ। এ বিক্ষোভ সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে জর্ডান সরকারকে। সবশেষ জনগণের দাবির মুখে সোমবার পদত্যাগ করলেন দেশটির প্রধানমন্ত্রী।

জনগণের ওপর অতিরিক্ত করারোপের প্রস্তাব দিয়ে গত মাসে সংসদে যে বিল পাঠানো হয়েছে, তা প্রত্যাহার করার আগ পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এই করবিল জর্ডানের মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে তুলবে।

সরকারি বাহিনীর কড়া নিরাপত্তার মধ্যেই বিক্ষোভকারীরা ‘আমরা এখানে ওই বিল বাতিলের জন্য এসেছি’, ‘সরকার নির্লজ্জ’ ইত্যাদি বলে স্লোগান দিতে থাকে।
রাজধানী আম্মানের বাইরে সারা দেশেই গত বুধবার থেকে বিক্ষোভ শুরু হয়।

সরকার পতনের দাবিতে তারা আন্দোলন করে যাচ্ছে। এক বিক্ষোভকারী বলেন, ‘নারীরা শিশুদের জন্য ডাস্টবিনে খাবার খুঁজতে শুরু করেছেন। প্রতিদিন আমরা দ্রব্যমূল্য বৃদ্ধি ও নতুন নতুন করারোপে জর্জরিত হচ্ছি।’

বিক্ষোভকারীদের দাবি, তাদের আয়ের সঙ্গে এ ধরনের কর সামঞ্জস্যপূর্ণ নয়। ২০১১ সালেও একই ধরনের দাবিদাওয়া নিয়ে শাসকদের বিরুদ্ধে গর্জে উঠেছিল আরব বিশ্বের জনগণ। শেষ পর্যন্ত যা জন্ম দিয়েছিল আরব বসন্ত।

তিউনিশিয়ায় শুরু হয়ে আরব বসন্তের ঢেউ ছড়িয়ে পড়েছিল মিশর, লিবিয়া, সিরিয়াসহ আরব দেশগুলোতে। কর্মসংস্থানের অভাব, দ্রব্যমূল্য বৃদ্ধি, প্রশাসনে দুর্নীতি ও স্বৈরশাসনের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল আরবরা, যার আঁচ এখনও কাটেনি।

বিশ্লেষকরা দীর্ঘদিন ধরেই বলে আসছেন, বর্তমানে আরব দেশগুলোতে ফের একটি আরব বসন্তের মতো পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে।

উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে জর্ডানে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বেতন কমছে।

বিবিসি

ফিলিস্তিনিদের ঘুড়ি আতংকে ইসরাইল!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ