শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৭ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’ দলীয়করণ ও রাজনৈতিক সহিংসতা বন্ধে ঐকমত্যের আহ্বান নেজামে ইসলাম পার্টির সিঙ্গাপুরে চিকিৎসাধীন ধর্মমন্ত্রীর শারীরিক অবস্থার উন্নতি পরীক্ষা ছাড়া বেফাকের আর কাজ কী? কাল থেকে জিপিএস ছাড়া চলবে না গণপরিবহন

৪ বছর পর কবরের মাটি পাচ্ছেন হোসনে আরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : মেয়েটি মুসলমান হয়েছিল। লিপা রানী নাম বদলে হয়েছিল হোসনে আরা। চার বছর আগে মৃ্ত্যু হওয়া হোসনে আরার লাশ হিমঘরেই ছিল এতোদিন। লিপা রাণী হিসেবে সৎকার করা হবে নাকি হোসনে আরা হিসেবে কবর দেয়া হবে এ নিয়েছে চলছিল মামলা।

গতকাল বৃহস্পতিবার আদালত বিষয়টি ফয়সালা করে হোসনে আরাকে কবরে শোয়ানোর নির্দেশ দিয়েছে। মেয়েটির বাবার পক্ষের আইনজীবী সমীর মজুমদার জানিয়েছেন, হাইকোর্ট বেঞ্চ ঘোষিত রায়ে বলা হয়েছে, রায়ের কপি পৌঁছানোর তিনদিনের মধ্যে মরদেহ দাফনের ব্যবস্থা করতে হবে।

একই সঙ্গে মেয়ের বাবা ও তার পরিবারকে শেষবারের মতো মরদেহ দেখার এবং সম্মান জানানোর সুযোগ দেবারও আদেশ দিয়েছে হাইকোর্ট।

২০১৩ সালের অক্টোবরে নীলফামারীর ডোমার উপজেলার লিপা রাণী এবং পাশের গ্রামের হুমায়ন ফরিদ লাইজু পালিয়ে বিয়ে করে। মেয়েটি সে সময় ধর্মান্তরিত হয়। কিন্তু মেয়ের বাবা ছেলে ও তার পরিবারের বিরুদ্ধে অপহরণ মামলা করে।

কিন্তু সেসময় স্বামী-স্ত্রী পরিচয়ের কাগজপত্রসহ আদালতে হাজির করে জবানবন্দি দিয়েছিলেন লিপা এবং লাইজু। আদালত অপহরণ মামলাটি খারিজ করে দেয়।

এরপর মেয়ের বাবা মেয়েকে অপ্রাপ্ত বয়স্ক দাবি করে আপিল করে। তখন আদালত আবেদন আমলে নিয়ে মেয়েটিকে শারীরিক পরীক্ষার জন্য রাজশাহী সেফ হোমে পাঠিয়ে দেয়।

এ পর্যায়ে ২০১৪ সালের ১৫ জানুয়ারি লাইজু বিষ খেয়ে আত্মহত্যা করে। তিন মাস পরে ২০১৪ সালের ১০ মার্চ আত্মহত্যা করে মেয়েটিও।

লাইজুর বাবা ও মেয়েটির শ্বশুর জহুরুল ইসলাম বলেছেন, এরপরই তিনি আদালতে আর্জি জানান, মেয়েটিকে ইসলাম ধর্ম অনুযায়ী দাফন করার অধিকার চান তিনি।

এখন রায়ের কপি হাতে পাবার পর আদালতের নির্দেশনা অনুযায়ী তিনি ইসলামী শরিয়ত মোতাবেক মেয়েটিকে দাফনের ব্যবস্থা করবেন।

এসএস

আরো পড়ুন :জার্মানির রাজ্য সরকারও শিশুদের জন্য হিজাব নিষিদ্ধের পক্ষে

[আওয়ার ইসলাম বৃহত্তর কলেবরে প্রকাশ করতে যাচ্ছে রমজানুল মোবারক সংখ্যা, আপনার মাদরাসা-স্কুল বা কোম্পানির বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করুন। আপনার কপি সংগ্রহ করতে ফোন করুন 01717831937 বিকাশ]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ