শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

রুজিতে বরকত লাভের দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানুষের মধ্যে অনেকেই বৃদ্ধ বয়সে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। বার্ধক্যে বা শেষ বয়সে যাতে কারো প্রতি নির্ভরশীল না হতে হয়। দৈনন্দিন জীবনে জীবিকা অন্বেষনে কারো দারস্থ হতে না হয়; সে ব্যাপারে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর উম্মতকে আল্লাহর দরবারে ধরণা দিতে শিখিয়েছেন।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বৃদ্ধ বয়সে উত্তম রুজি লাভের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে বিলেছেন। বৃদ্ধ বয়সে রুটি-রুজিতে বরকত লাভে প্রিয়নবি বলেন-

اَللَّهُمَّ اجْعَلْ اَوْسَعَ رِزْقِكَ عَلَىَّ عِنْدَ كِبَرِ سِنِّىْ وَانْقِضَاءِ عُمْرِىْ
উচ্চারণ : ‘আল্লাহুম্মাঝআ’ল আওসাআ’ রিযক্বিকা আলাইয়্যা ইংদা কিবারিসিন্নি ওয়াংক্বিদায়ি উমরি।’ (মুসতাদরেকে হাকেম)

অর্থ : হে আল্লাহ! আমার বার্ধক্যের সময় ও আয়ু শেষ হয়ে যাওয়ার সময় আমাকে আপনার রুজি অধিক পরিমাণে দান করুন।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহর সবাইকে বৃদ্ধ বয়সে রিজিক বৃদ্ধিতে এ দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার তাওফিক দান করুন। আমিন। জাগো নিউজ।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ