শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বালাগঞ্জে বিকেএমের ওয়ার্ড প্রতিনিধি ও দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত দেশ গড়ার সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন খালেদা জিয়া : মির্জা ফখরুল মহিলা মাদ্রাসায় বোমা বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত নিউরোসায়েন্সেস হাসপাতালের নতুন ভবন উদ্বোধন ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২ রিজভীর স্বাক্ষর জাল করে ভুয়া বিজ্ঞপ্তি, নেতাকর্মীদের সতর্ক করল বিএনপি রাজধানীতে ‘বযমে নাতে মুস্তফা (সা.)’ অনুষ্ঠিত দেশপ্রেম দেখাতে শব্দ চয়নে সতর্ক বার্তা মুফতি শামাইল নদভীর ‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার

হাঁটু খুলে গেলে কি অযু ভেঙ্গে যায়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  অনেককে বলতে শোনা যায়, অযু করার পর কোনোভাবে হাঁটু খুলে গেলে অযু ভেঙ্গে যায়। তেমনি পা ধৌত করার সময় যদি হাঁটু খুলে যায় তাহলেও যতটুকু অযু করা হয়েছে তা ভেঙ্গে যায়। তাই আবার শুরু থেকে অযু করতে হবে। এ কারণে অনেককে নতুন করে অযু করতেও দেখা যায়।

এ ধারণা ঠিক নয়। হাঁটু সতরের অন্তর্ভুক্ত এবং তা ঢেকে রাখা অপরিহার্য। পা ধোয়ার সময় সতর্কতার সাথে ধোয়া উচিত যেন হাঁটু খুলে না যায়। কিন্তু এ কথা ঠিক নয় যে, হাঁটু খুলে গেলে অযু ভেঙ্গে যায় কিংবা অযুর মাঝে এমনটি হলে নতুন করে অযু করা জরুরি!!

অযু ভঙ্গের কারণগুলো তো মাশাআল্লাহ মকতবের ছোট ছোট শিশুরাও জানে। তাতে  সতর খুলে যাওয়ার কথা নেই। উৎস : মাসিক আল-কাউসার।

লেখক : মাওলানা মোহাম্মাদ আব্দুল মালেক
আমিনুত তালিম, মারকাযুদ দাওয়া আল-ইসলামিয়া ঢাকা

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ