শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘কওমি সনদের স্বীকৃতি শুধু কাগজে নয়, পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে হবে’ ময়মনসিংহে ইত্তেফাকুল মাদারিসিল কওমীয়্যাহর উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন আজ কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ

বায়তুল্লাহয় সৌদি নারীদের তাস খেলার ছবি ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

গত বছরও মদিনায় এক ইহুদির সেলফি ভাইরাল হয়েছিলো। এখন আবার বায়তুল্লাহর মত পবিত্র জায়গায় সৌদি কয়েকজন নারীর তাস খেলার ছবি ভাইরাল হয়েছে স্যোশাল মিডিয়ায়।

ছবিতে দেখা যায় চারজন নারী একটি জায়গায় বসে খুব মজা করে তাস খেলছে। আর আশপাশের অবস্থায় বুঝা যায় এটা রাতের বেলার ঘটনা। তাদের পাশ দিয়ে হেঁচে যাচ্ছে এহরাম পড়া হজ বা ওমরা করা লোকজন। আর মেঝে দেখে মনে হচ্ছে এটা বায়তুল্লাহ থেকে কিছু দূরে একটি জায়গা, যেখানে আরো অনেক মানুষ বসে আছে। কেউ আবার ইবাদত করছে।

চারজন নারীর সবাই কালো বোরকা পরিধান করা ছিলো, তাই তাদের চেহারাও দেখা যায় নি। শানাক্তও করা যায় নি মূলত তারা কারা।

এ ছবি অল্প সময়ে ভাইরাল হয়ে যায় যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ অনেক স্যোশাল মিডিয়ায়। শেয়ার হতে থাকে প্রচুর পরিমাণে। কিন্তু এখনো পর্যন্ত কর্তৃপক্ষ এই ব্যপারে কোনো বিবৃতি জানায় নি।

আরব দেশের আল ইয়াউমসহ অনেকগুলো সাইটে এই খবর প্রকাশ করলেও এর সত্যতা কতটুকু এটা এখনো জানা যায় নি। তবে কেউ কেউ আবার ধারণা করছেন এ ছবি এডিট করে বায়তুল্লাহয় বসিয়ে দিয়ে কেউ এটা প্রচার করছে।

সূত্র: ডন নিউজ, আল ইয়াউম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ