শুক্রবার, ০৫ জুন ২০২৬ ।। ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ ৮ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা হজের মিকাত আল-জুহফায় মিলল ১৭০০-এর বেশি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘বিদ্যুৎখাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপর চাপানো যাবে না’ স্মৃতির ফ্রেমে আল্লামা সুলতান যওক নদভী রহ. ‘লেবানন থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ব্যতীত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ বর্তমান সমাজে বিয়েকে ক্রমেই কঠিন করে তোলা হচ্ছে কালভার্ট নির্মাণকালে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু আগস্টের মধ্যে শিক্ষার্থীদের বিনামূল্যে ড্রেস ও জুতা বিতরণ শুরু করবে সরকার: ববি হাজ্জাজ আগামী ৭ জুন রাশিয়া সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৫ জনের মৃত্যু

‘ঢাকাকে ইসলামিক ট্যুরিজম সিটি ঘোষণা করা হচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় ওআইসি-ভূক্ত ২৫ দেশের পর্যটন মন্ত্রীরা এক সম্মেলনে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ এ সম্মেলন উদ্বোধন করেছেন।

এ সম্মেলনে ইসলামিক ট্যুরিজমের উপর গুরুত্ব দেয়া হবে। একই সঙ্গে সম্মেলনে ঢাকা শহরকে ইসলামিক ট্যুরিজম সিটি ঘোষণা করা হবে।

এ বিষয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান নাসির উদ্দিন বিবিসিকে বলেন, আমাদের এখানে অনেকগুলো বিষয় নিয়ে আলাপ-আলোচনা হচ্ছে। হালাল ট্যুরিজম ক্ষুদ্র একটি পার্ট।

তিনি জানান, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে বাংলাদেশে সবকিছু হালাল, সে বিষয়টি জোরালো-ভাবে তুলে ধরা হবে।

জানা যায়, বাংলাদেশে হালার পর্যটনকেন্দ্র বিস্তৃতিতে সম্মেলনে আলোচনা হবে। সারাবিশ্বে বর্তমানে হালাল পর্যটনের চাহিদা বৃদ্ধি পেয়েছে।

ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান বলেন, যেহেতু এটি ওআইসি দেশগুলোর সম্মেলন সেজন্য হালাল ট্যুরিজমের বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

২০১৯ সালের জন্য ঢাকা শহরকে 'ওআইসি সিটি অব ট্যুরিজম' হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত হয়েছে বলে তিনি জানান।

এছাড়া পর্যটন খাতের জন্য একটি ট্রেনিং সেন্টার স্থাপনের প্রস্তাব করেছে বাংলাদেশ।

বাংলাদেশর ৮৮টি স্থানে ইসলামিক ঐতিহ্য এবং স্থাপনা সংরক্ষণের জন্য ১৩০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব করেছে।

বাংলাদেশ আশা করছে ওআইসির কাছ থেকে এ বিষয়ে অর্থ সহায়তা পাবে।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ