বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

অবশেষে ঢাবি ভিসি’র বাংলো ছেড়েছেন আরেফিন সিদ্দিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি’র বাংলো ছেড়েছেন সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। রবিবার (৪ ফেব্রুয়ারি) তিনি বিশ্ববিদ্যালয়ের ভিসি বাংলো থেকে বিদায় নেন।

তবে এখন থেকে তিনি প্রভোস্ট কমপ্লেক্সের সপ্তম তলায় সপরিবারে থাকবেন। এটি বরাদ্দ পেয়েছেন তিনি।

রবিবার বিকাল ৪টায় ভিসি ভবনটি ঢাবির এস্টেট অফিসকে ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বুঝিয়ে দিয়েছেন বলে নিশ্চিত করেছেন এস্টেট ম্যানেজার সুপ্রিয়া দাস। এ সময় তাকে ভিসি ভবনে কর্মরত কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিদায় জানান।

২০০৯ সালের ১৭ জানুয়ারি সাময়িকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। পূর্ণ মেয়াদে দায়িত্বে থেকে ২০১৩ সালে ফের উপাচার্য নির্বাচিত হন তিনি। নির্বাচিত উপাচার্য হিসেবে তার মেয়াদ শেষ হয় গত বছরের ২৪ আগস্ট।

২০১৭ সালের ৪ সেপ্টেম্বরে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানকে ‘সম্পূর্ণ সাময়িক’ ভিত্তিতে উপাচার্য হিসেবে নিয়োগ দেন ঢাবি আচার্য রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এর দুই দিন পর ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

এরপর প্রায় ৬ মাস কেটেগেরেও তিনি নিয়মানুযায়ী দায়িত্ব পালনকালীন উপাচার্যকে ভিসি’র জন্য বরাদ্দ বাংলো বুঝিয়ে দেননি আরেফিন সিদ্দিক ৷এ কারণে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ