বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

ঢাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে জাবিতে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অনলাইন ডেস্ক: ছাত্রী নিপীড়নের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ছাত্রলীগ নেতাকর্মীদের শাস্তি চেয়ে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাবি ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে বামপন্থি শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ‘জয় বাংলা’ গেট থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সামাবেশে মিলিত হয়।

সমাবেশে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি ইমরান নাদিম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

এ সময় তিনি আরও বলেন, ‘অবিলম্বে এসব হামলাকারী সন্ত্রাসীদের বিচারের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে।’

উল্লেখ্য, আন্দোলনরত ছাত্রীদের উপর নিপীড়নে অভিযুক্ত ছাত্রলীগ নেতাদের বহিষ্কারের দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাওয়ের পর মঙ্গলবার বিকেলে অবস্থানরত শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে অবরুদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য মো. আখতারুজ্জামানকে উদ্ধার করে ছাত্রলীগ।

টানা ৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকির হোসাইনের নেতৃত্বে সংগঠনের একদল কর্মী অবস্থানকারীদের পিটিয়ে সেখান থেকে সরিয়ে দেন।

অবস্থান ভেঙে শিক্ষার্থীরা বের হয়ে আসার সময় বিভিন্ন ফটকের সামনে থাকা ছাত্রলীগ কর্মীরা আবারও তাদের উপর হামলা চালায়। এতে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ কয়েকটি বাম ছাত্র সংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত হন।

এর আগে সাত অধিভুক্ত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে গত ১৫ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল সাধারণ শিক্ষার্থী উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন।  এর পরপরই ছাত্রলীগ নেতারা অবস্থানকারীদের ছত্রভঙ্গ করে ও ছাত্রীদের উপর নিপীড়ন চালায়।

এরই প্রতিবাদে ১৭ জানুয়ারি নিপীড়নবিরোধী শিক্ষার্থীরা ফটক ভেঙে নিজ কার্যালয়ে প্রক্টরকে অবরুদ্ধ করেন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অজ্ঞাতনামা ৫০ থেকে ৬০ জনকে আসামি করে মামলা দিলে লাগাতার আন্দোলনে নামেন সাধারণ শিক্ষার্থীরা।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ